শক্তি চট্টোপাধ্যায়

কবিতা - পথে যেতে কষ্ট হয়

শক্তি চট্টোপাধ্যায় | যেতে পারি কিন্তু কেন যাবো
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বিরহের কবিতা

পথে যেতে কষ্ট হয়, পথের একপাশে বসে থাকি।
গভীর গাছের নিচে বসে থাকি যেন শুকনো পাতা-
পাতার মতন থাকি, কষ্ট পাই, বাতাসের হাতে,
উড়ে যেতে পারি ব’লে ভয় পাই, পুড়ে যেতে পারি।

পথে যেতে কষ্ট হয়, তাই একপাশে বসে থাকি

পড়ে থাকি ঢিবি কিংবা পুরাতন পাথরের মতো-
অবাচীন নয়, নয় গৃহসাজ, নিশ্চিত্ত পাথর।
কাজের পাথর নয়, কাজ ছেড়ে পড়ে আছে পথে,
পথের উপরে নয়, কিছু সরে, পথের একপাশে-
গভীর গাছের নিচে পড়ে আছে পাথরের মতো।

পথে যেতে কষ্ট হয়, তাই পথপাশে বসে থাকি।

পরে পড়বো
৩১৪
মন্তব্য করতে ক্লিক করুন