নির্দিষ্ট ব্যথার দিন দেখা হয়েছিল |
অথচ কী হাসি ছিল সম্মুখে আমার !
রাজকীয় হাসি ছিল সম্মুখে আমার |
নির্দিষ্ট ব্যথার দিন ছিলে বর্ণনীয় ---
কেমন বর্ণনা দিই ? তুমি ছিলে বসে |
নিভৃত, চেতনশূন্য --- দেয়াল-দরোজা
সব ফাঁক, দূরে যাক—যাতে হাওয়া আসে |
ঘনিষ্ঠরা কাছে নেই, তুমি ছিলে বসে,
এক আকাশ ছায়া নিয়ে তুমি বসে ছিলে |
শুনেছি, সমুদ্রে ঢেউ তখনি উঠেছে |
আয়ু যৎসামান্য, তার আগোছালোহাতে---
কতটা যে বাঁচা যায় ! তাই মারা গেলে !
গোধূলির মায়া এসে তোমাকেই ছুঁল---
কী তরুণ তপস্বীর মুখশ্রীকে আজ,
চেতনসর্বস্ব রামকিংকরের মুখ !
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন