শক্তি চট্টোপাধ্যায়

কবিতা - তুমি একা থেকো

শক্তি চট্টোপাধ্যায় | যেতে পারি কিন্তু কেন যাবো
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বিবিধ কবিতা

দেবদারু বীথি শুধু তোমাকেই টানে
গভীর শিকড়ে তার, তুমি স্তন্যপায়ী!
ওখানে দুধের রং, রসবর্ণ পছন্দ তোমার
একথা পোস্টারে লিখে এঁটে দিয়ে গেছো-
কোনোদিন, মধ্যরাতে, জ্যোৎস্নার ভিতরে?
সত্যি কথা বলো, আমি চেষ্টা করে দেখি।

কোলের কাঙাল আমি, পিপাসার্ত আমি,
কেবলি চন্দন-চিতা আমন্ত্রণ করে;
চলে এসো, অন্যথা করো না।
বাসা খালি আছে, বালি সরানো হয়েছে
চলে এসো, অন্যথা করো না।

এভাবে যাবার আগে, দেবদারু, শিকড়ে মুখ রাখি
অন্তত একবার যাই, তারপর যথা ইচ্ছা যাই-
তুমি একা থেকো।।

পরে পড়বো
৮৪৯
মন্তব্য করতে ক্লিক করুন