শামীম আজাদ

কবিতা - আমার আতর

শামীম আজাদ
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ প্রেমের কবিতা

হে আমার লগ লয়
শাড়ির বাইঞ্জে বাইঞ্জে
তন্তু তারে তালিম দেয়
আমার কোমরর মাইঞ্জে।

আমি তারে না পুছলেও
হে আমারে পুছে
আমারে বানাইয়া মুরশিদ
আমার কয়লা মুছে।

কইলজাত আছলায় বন্দু আমার
অনকু কাপড়র মাজে
শাড়ি ছাড়া শামীম আজাদ
তোমারে পায় না যে!

কিতা গো শামীম কিতা
তোর মুরিদে কিতা কয়?
আমার জান ও যত দুক
তাহার নাহি সয়।।

পরে পড়বো
২৪৪
মন্তব্য করতে ক্লিক করুন