শামীম আজাদ

কবিতা - পুনরায় আক্রান্ত

শামীম আজাদ
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ প্রকৃতির কবিতা

জলস্রোতে জোছনা জ্বলছে
হাওয়াতে ঘাসের ঘুড়ি
ফণা হয়ে যাই…
চতুর্থ আকাশ থেকে পরী নেমে আসে
কিশলয় কবুতর ও পরিশ্রান্ত প্রজাপতি পাথর হয়ে যায়
আমি ফণা ভেঙে তাহাদেরে মেঘের মাজেজা বোঝাই
প্রকৃতি ও প্রবাদের দাঁতগুলো খুলে খুলে আগুনে বিছাই

এ এক দারুণ ঝড়ের ঝাঁড়
যুবতী জাফরান রাত আফিমের গলি দিয়ে চুল খুলে হাঁটে
গগনে গ্লেসিয়ার গলে
আমি আর স্বপ্নশব্দ খুলে বেরুতে পারি না

পরে পড়বো
২৩১
মন্তব্য করতে ক্লিক করুন