আমি আবার তোকেই ভালোবাসতে চাই,
না না সুখের টানে না, নাই তোকে ফিরে পেতে!
দুঃখ দিয়ে যা, চুরমার করে দে হৃদয়ের বারান্দা।
আমি আর ভয় পাইনা হারিয়ে যাওয়ার
শুকিয়ে গেছে চোখে জলের আয়না,
তাইতো ভয় নেই মধ্য রাতে বালিশ ভেজানোর।
তুই সুখে আছিস, আমার দুঃখ নেই,
আমার কষ্ট আমি এখন দুঃখি নই!
এখন কেউ আমায় অপেক্ষায় রাখে না,
মিথ্যার ফুলঝুরি ঝরায় না,
চলনার বাহানাকেও হাসিমুখে মেনে নিতে হয়না।
এখন আমি অপেক্ষায় থাকি
কখন তোর মায়াবিনী চোখের
ধোঁকা দেওয়া জল দেখব,
আর আমার তোকে কষ্ট ভুলানোর চেষ্টা,
খুবই অনুভাবিত এখন আমি।
যেথায় আছিস ভাল থাকিস
যদি তোর দুঃখ থাকে দিয়ে যাস
আমি নিব সব, যা তুই দিবার চাস।
দিয়ে যা দুঃখ তুই আপন ভেবে
বিশ্বাস করবো যাই বলিস কেঁপে কেঁপে।
কবিতা — দিয়ে যা দুঃখ তুই আপন ভেবে
সোমবার, ০১ জুলাই ২০২৪
বিরহের কবিতা
৯২৩
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতাটিতে গভীর বিরহ ও প্রেমিকের নিঃস্বার্থ আত্মত্যাগের ভাব প্রকাশ পেয়েছে। প্রিয়মানুষের প্রতারণা ও কষ্টকেও কবি হাসিমুখে মেনে নিয়েছেন। হারিয়ে যাওয়ার ভয় কিংবা নতুন করে পাওয়ার আশা না রেখে, কবি প্রিয়জনের সব দুঃখ নিজের করে নিতে চান। এতে ভালোবাসার গভীরতা ও অপূর্ণতার এক বেদনাবিধুর রূপ ফুটে উঠেছে।
মন্তব্যসমূহ
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
বিরহের আগুনেও ভালোবাসা বেঁচে থাকার করুণ চিত্র, কবি। শুভকামনা
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল কবি।🌹🌹