অনেক বিরক্ত করি তাই না প্রিয়?
ভয় করো না হয়তো আরো কিছু দিন।
এক সময় তোমার অবহেলায় পিষ্ট হতে হতে
অচেনা হয়ে যাবো সম্পর্ক নামক কোন যন্ত্রনার কাছে,
প্রেম নামক কোন অস্থির মায়ার কাছে।
যেখানে হারিয়ে ফেলেছি নিজের ছায়া'কে,
যেখানে নষ্ট করে ফেলেছি ব্যক্তিত্বকে!
গুরুত্বহীন হয়ে উঠেছি আষাঢ়ের কদম ফুলের মতন!
ভয় করো না একদিন আমিও হয়তো আবুল হাসানের মত বলবো; ম'রে যাক আমার কি'......
প্রচন্ড অভিমানে নিজের প্রতি রাগ করেছি
তিরস্কৃত করেছি বার বার,
প্রশ্ন করেছি নিজের যোগ্যতা নিয়ে।
সকলে ভালোবাসার কাঙ্গাল,
অতৃপ্ত হয়ে আছে রাক্ষসের মত।
তবে নিজেকে শ্রেষ্ঠ রেখে,
অহংকারী পদচারনা রেখে যাচ্ছ; আশির্বাদ করে।
কবিতা — একদিন আমিও হয়তো
সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
বিরহের কবিতা
৬১৫
এআই বিশ্লেষণ (মূলভাব)
এই কবিতায় প্রিয়জনের অবহেলা এবং ভালোবাসায় হারিয়ে যাওয়া আত্মসম্মানের এক করুণ চিত্র ফুটে উঠেছে। অবহেলার শিকার হয়ে নিজেকে গুটিয়ে নেওয়ার অভিমান এবং কবি আবুল হাসানের উক্তির সমান্তরাল উপস্থিতি কবিতাটিকে আরও আবেগঘন করেছে। ভালোবাসার চরম তৃষ্ণা থাকা সত্ত্বেও নীরব বিদায়ের সুর কবিতাটিতে স্পন্দিত হয়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
চন্দ্রশেখর ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম