তুমি কি খুঁজেছো কখনো
ভালোবাসার ছলে তাহার হুংকার,
তুমি কি বুঝেছ তাহার
দুষ্ট চোখের মিষ্টি হাসির ধিক্কার।
অভিমানের কারচুপি
তোমায় করে দেবে চুরমার,
দুষ্ট ঠোঁটের মিষ্টি মিষ্টি কথায়,
লুকিয়ে আছে কতই না তিরস্কার।
চলনার জালে আটকা পড়ে
হারাতে পারো তোমার সব অধিকার।
অভিমান অভিমান খেলায়
তুমি কি শুনতে পাওনা
তোমার নিরব মনের চিৎকার।
যদি হারিয়ে যায় স্মৃতি থেকে সবটুকু ক্ষন
কেউ হবেনা দুঃখী
কাঁদবে না দুঃখে তোমার
দেবে শুধু সান্তনার সমাহার।
তাই বলছি তোমায়
অল্পতে ভালোবেসোনা তবে !
বুঝতে দিওনা তাহায়
তোমার হাসির ছলে আছে
ভালোলাগার অভিমান।
না হয় হয়তো হবে ইতিহাস
কেউ দেবে উদাহরণ তোমায় নিয়ে,
তাহার আগেই দেখে নাও
অন্য কারো ইতিহাস।
কবিতা — তাহার আগেই বুঝে নাও
বুধবার, ০৫ জুন ২০২৪
বিরহের কবিতা
৪৬৮
এআই বিশ্লেষণ (মূলভাব)
'তাহার আগেই বুঝে নাও' কবিতাটিতে কবি ভালোবাসার মিষ্টি হাসির আড়ালে লুকিয়ে থাকা প্রবঞ্চনা ও ছলনার কথা তুলে ধরেছেন। অন্ধ আবেগে হারিয়ে যাওয়ার আগে সম্পর্কের বাস্তবতা অনুধাবনের পরামর্শ দেওয়া হয়েছে। মিষ্টি কথা ও অভিমানের ফাঁদে নিজের অস্তিত্ব হারিয়ে না ফেলে, অন্যের অতীত থেকে শিক্ষা নিয়ে নিজেকে সামলে নেওয়ার তাগিদ দেয় এই কবিতাটি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মন্দাক্রান্তা সেন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম