আমি তো ডুবুরি নই, তবুও সমুদ্রে ডুব দিই ঘন ঘন।
ঢেউয়ের প্রহারে ক্লান্ত হই, মাঝে মাঝে ভয় হয়
হয়তো হাঙর এসে কেটে নেবে আলগোছে পা দুটো আমার,
তবু সমুদ্রের তলদেশ বারবার ছুঁতে খুব ইচ্ছে হয়।
আমার অজানা নয় এই ডুবে ফের ভেসে ওঠার কারণ-
অন্তরে রেখেছি পুরে বাসনার একটি ভ্রমর,
অপরূপ গুঞ্জরণ যার দেয় না সুস্থির হতে
কখনও আমাকে। আমি চাই সমুদ্রের তলদেশে
আন্দোলিত লতাগুল্মেলগ্ন কিছু মুক্তো তুলে নিতে-
আজীবন এই তো আমার সাধ এবং সাধনা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন