আনতেই হবে শান্তি
ডানে নয় জানি বামে চলাটাই শ্রেয়
অনেক হেঁটেছি, কত পথ আর বাকি?
দু’পায়ে জমেছে বিস্তর ধুলোবালি,
ভাবি যাত্রায় কতটুকু ছিল ফাঁকি?
পেছনের পথ লুপ্ত হয়েছে আজ,
সামনের পথ ঘন কুয়াশায় ঘেরা।
চলতেই হবে তবু সামনের দিকে,
জানি না মিলবে কবে শান্তির ডেরা।
কত প্রিয় সহযাত্রী হারিয়ে গেছে,
কখনও স্মৃতিতে সেই মুখগুলি ভাসে।
একদা ছিলাম সংগ্রামে এক সাথে,
মগজে অতীত জোনাকির মতো হাসে!
বন্ধু এখন শহরে ও গ্রামে দেখি
নেকড়ের পাল মেতে ওঠে সংহারে;
ওদের দাপট এখনই প্রবল রুখে
আনতেই হবে শান্তি এ সংসারে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন