আরশোলা রে আরশোলা
দেখে আমার দ্বার খোলা
উড়ে এসে বসলি জুড়ে
চার দেয়ালে কাছে দূরে,
বসলি এসে ঝাঁকে ঝাঁকে
আলমারিতে বইয়ের তাকে।
করলি ঘরের পাড় ঘোলা,
আরশোলা রে আরশোলা।
আরশোলা রে আরশোলা
খাবি কি গুড় চার তোলা?
ঘটিবাটি ময়দা আটা,
হাওয়াই জামা চিমটে ঝাঁটা
রঙের বাক্স, জমার খাতা,
ডিক্সনারির শ’য়েক পাতা,
চেটেপুটে করলি সাবাড়,
যা ছিলো সব হলো কাবার।
এবার ব’সে ঘাড় দোলা,
আরশোলা রে আরশোলা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন