অসময়ে কোকিলের গানের মতোন
বেজে ওঠে টেলিফোন।
‘কাল যাচ্ছে, এসো তুমি সন্ধ্যেবেলা,’ বলে
জুড়ে দিলে আরো কিছু কথা অকৌশলে।
‘আসবো নিশ্চয়,’ বলি
মেলে দিয়ে তোমার সত্তায় দিকে স্বপ্নের অঞ্জলি-
‘কটায় তোমার ট্রেন?’
‘চিঠি দিও,’
বললে তুমি জ্যোৎস্না চমকিত রমণীয়
কণ্ঠস্বরে। কিছু পরে রিসিভারে ছড়িয়ে সন্ন্যাস
কেমন নিশ্চুপ হলে। ভাবছি, তোমার
এবং আমার এই অবিরত আসা-যাওয়া, তার
মধ্যে স্বপ্নাবেশে গাইছেন
কী প্রার্থনা অন্ধ সুরদাস!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী