আমি নেই ঝর্ণাতলে দাঁড়ানো, কিংবা নেই ঘাসের
বালিশে শুয়ে কোনও বাগানে। আমার ওপর ঝরছে না
ফুলের সুগন্ধি পাপড়ি। আমার কাছাকাছি পাখিদের
নাচানাচি কেউ দেখতে পাবে না এখন। আমি নিজের
ছোট ঘরে বসে আছি কাঠের চেয়ারে। আষাঢ়ের প্রথম
দিন আজ, অথচ বাইরে রগচটা রোদের বাজখাঁই আওয়াজ।
বিকেলবেলা অথবা অভিমানী সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টি
নামবে কিনা জানি না। ইলেকট্রিক তারে আটকে-পড়া হাওয়ায়
মৃদু কম্পমান কাটা ঘুড়ির মতো আমার হৃদয় তাকায়
শূন্যতায়। কিছুদিন আগেও তুমি এখানে আসতে রাত্রিকে
শাড়ির ঝলসানিতে উৎসুক ক’রে পরিবেশকে সোনালি
আভায় চমকে দিয়ে অবয়বের সৌন্দর্যে। তুমি এখানে পা রাখার
সঙ্গেই আমার সামান্য ঘর হয়ে উঠত অমরাবতী, নেমে-আসা
নক্ষত্রেরা বাজত নূপুর-রূপে। এখন তুমি আর আসো না ব’লেই
এই ঘর সন্ন্যাসীর নাঙাগুহা; ঘরের চার দেয়াল আর ছাদ ফুঁড়ে
ঝরতে থাকে কর্কশ ভস্মরাশি, মরুভূমির কংকালগন্ধি
বালি। এই মুহূর্তে আমার বুকের ভেতর হুহু কাঁদছে আষাঢ়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী