বিকেলের জাফরানি রোদে কলকাতা ক্ষণকাল
রূপচার্চা করে নেয় আনমনে আর
পথে যেতে যেতে খুব কাছ থেকে দেখি
বাগবাজারের চৌরাস্তায় গিরীশ ঘোষের বাড়ি
উদাস দাঁড়িয়ে আছে প্রবীণ স্তব্ধতা গায়ে মেখে। চারপাশে
তার কলরব বয়ে যায় ক্ষণে ক্ষণে; বড় একা,
নিশ্চুপ সে। কখনও কখনও মধ্যরাতে
বোধিদীপ্ত মদ্যপের মতো
নানা কথা বলে যায় অপরের শ্রুতির আড়ালে। কলকাতায়
ভোরের পা পড়লেই সেই বাড়ি স্তব্ধতায় ডোবে।
কোনও কোনও পথচারী নিঝুম বাড়ির
ভাষা বুঝে নেয় কোলাহলের মধ্যেও, শুনে ফেলে
নট আর নটীর সংলাপ আর গিরীশ ঘোষের
সুরাসিক্ত কণ্ঠস্বরে অক্ষরবৃত্তের পঙ্ক্তিমালা-
সেই পঙ্ক্তিমালা বাগবাজারের ঘরের, বাড়ির, শতকের
সীমানা ছাড়িয়ে দূরে, বহুদূরে, সারা বাংলায় ছড়িয়ে যায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন