সে বারান্দায় দাঁড়িয়ে
কয়েকটি চারাগাছের দিকে তাকিয়ে তার
স্বপ্নের কথা বলছিল, ‘যদি কোনো দিন
আমার নিজের বাড়ি হয়, তাহ’লে আমার
শোবার ঘরের জানালার
কিছু দূরে থাকবে হাস্নাহেনার গাছ,
ড্রইং রুমের দেয়াল ঘেঁষে
বেড়ে উঠতে দেবো বেলি ফুলের ঝাড়
আর গেটের সামনে
ফুল ফোটাবে একটি বকুল গাছ’।
অথচ ঘুণাক্ষরে তার মনেই হয় নি যে,
সে নিজেই একটি বাগান। দেখি,
ওর স্বপ্নের ওপর শুধু
চিক চিক করছে দুপুরের রোদ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী