ভিতরে এসো না,
বাইরেই থাকো তুমি।
বিষম নাছোড়
তোমার জন্মভূমি।
হাত বাড়ালেই
তোমাকে আনতে পারি,
তবু নিই মেনে
এ দারুণ ছাড়াছাড়ি।
রোদ্দুরে আছো,
গা ধোও জ্যোৎস্নাজলে।
সেই নগ্নতা
চোখে তুলি কোনো ছলে।
যদি আনি টেনে
বাসরে সগৌরবে,
‘এ যে পরকীয়া’
বলবে সবাই তবে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন