একজন ভিখিরী একটি টাকা অথবা আধুলি ভিক্ষা চায়
আজকাল, একজন রাজনীতিবিদ
ভোট ভিক্ষা করে গণমানুষের কাছে, একজন
আইবুড়ো মেয়ে নিত্য বর প্রার্থনায়
কাটায় সকালসন্ধ্যা নিভৃতে শহুরে বারান্দায়,
একজন বৃদ্ধ আরও পরমায়ু চান
আকাশের দিকে জরাগ্রস্ত হাত মেলে দিয়ে রোজ।
একজন খুনী নরহত্যা
করার পরেও দিব্যি ফাঁসির দড়িকে ফাঁকি দিতে
ফাঁক-ফোকরের খোঁজ পেতে চায় আর
একজন জীর্ণ কবি কয়েকটি ছত্র লিখে কালকে পরাস্ত
করতে শুধু নিজের বোধির কাছে নতজানু হয়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী