খবরটা এভাবেই মুখে মুখে রটে পাড়া থেকে
পাড়ায়, এই যে শুনেছেন,
না ভোর না রাত এরকম সময়েই কেঁপেছিল
খাট, যেন বুড়ো মানুষের
কাশির দমক, মাথা টলমল, তার আগে
গাছ ছেড়ে পাখিরা আকাশে
উড়ে গেল, বেড়াল পা ঝাড়া দিয়ে জেগে
উঠেছিল সাত তাড়াতাড়ি। বহুদিন এরকম
ভূমিকম্প হয় নি বস্তু। কী-যে ভয়
পেয়েছিল লোকজন বাসকির ফণার দোলায়।
যখন আমার দিকে তুমি
তাকাও দু’চোখ মেলে, হৃদয়ের ভেতর মহলে
ভূকম্পন অনুভূত হয়, ক্রমাগত ভাঙচুর
হতে থাকে; দরজা, খিলান, ঝাড়বাতি ভীষণ গুঁড়িয়ে
যায়, এ খবর আমি ছাড়া কেউ রাখে না কখনো।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী