আর কত করবো আমি নিভৃতে তোমার ইস্তেজার
সারাবেলা প্রতিদিন? এখন তোমাকে খুঁজে ফিরি
প্রষ্ফুটিত গোলাপ এবং গন্ধরাজে, ঝিরিঝিরি
হাওয়ার হেরেমে মেঘে নদীবক্ষে বেকারার
হৃদয়ে প্রকৃত পক্ষে। তবু আজো তোমার দিদার
স্থগিত, অথচ দেখি তোমাকেই বাসের ভিতরে
বসে-থাকা, দুপুরে রিকশায় অপরাহ্নে স্মিত ঘরে
ক্ষণিকের জন্য লুপ্ত মাতলামি সকল দ্বিধার।
এ-তুমি প্রকৃত তুমি নও কিছুতেই, যদি হতে
তাহলে হৃদয় পরবাসে কাটতো না এতকাল
বিভ্রমবশত সত্যি। যে হাত আমার দুষ্ট ক্ষতে
নিরাময় ছড়াবে রেণুর মতো, সে-হাত নাকাল
কেন হবে মারীবৎ স্বেচ্ছাচারে? প্রতিক্ষণ যাকে
চাই একাকিনী শান্ত বুদোয়ারে, সে কোথায় থাকে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী