ভেবেছিলাম সে, চাঁদ, অভিমানী কৃষকের মতো
আর ফিরে আসবে না আকাশের মাঠে,
যে-দেশে একদা অবিরত
বয়ে গেছে রক্তস্রোত, হয়েছে নারীর চোখ নদী; গোঠে, হাটে
আর পথে ঘাটে
লাশের গম্বুজ আর যে-দেশে মৃত্যুর লোভী ফাঁদ
ছিল পাতা প্রতি ইঞ্চি মাটিতে, শবের রিক্ত হাত
পৌঁছেছিল নীলিমায়, সেখানে আসবে কেন চাঁদ?
তবু এলো শহীদের বুকের গর্তের মতো চাঁদ, এলো রাত
নিয়ে, নির্বিকার; তার ঠোঁট থেকে অবিরাম ঝরছে বিষাদ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী