এখন আমার আশাবাদ
অন্ধের যষ্টির মতো এদিকে-ওদিকে ঠুকে ঠুকে
করছে পরখ পথঘাট, মাঝে মাঝে কী বিস্বাদ
লাগে সবকিছু, এ জীবন ধুঁকে ধুঁকে
পথ চলে, কখনো বা থমকে দাঁড়ায়
খেলনার জ্বলজ্বলে বাক্সের সমুখে, ফেলে ঠাণ্ডা দীর্ঘশ্বাস।
কখন যে বাক্সটির ভেতরে হারায়
নিজেকেই, অনন্তর ফিরে আসে। বেবাক বাতিল এলেবেলে
ছিট কাপড়ের টুকরো হ’য়ে স্বপ্নগুলি ওড়ে। আমার জীবনে তুমি এলে
অকস্মাৎ, যেন উপদ্রুত এলাকায় চন্দ্রোচ্ছ্বাস।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী