পায়রার পালকের রোদ তোমার হাতেরও রোদ,
দেয়ালের শ্যামলিমা তোমার মুখেরও শ্যামলিমা।
যখন দোয়েল শ্যামা ডাকে, অস্তিত্বের চতুঃসীমা
তোমার সঙ্গীতময় হয় অনুরূপ; অনুরোধ
করে চন্দ্রমল্লিকার কোমলতা তোমার নিকট
বিশদ থাকার জন্যে, অথচ সত্তায় হু হু চিতা
সর্বদা বেড়াচ্ছো ব’য়ে হে বিষাদময়ী, হে বনিতা
নৈঃসঙ্গ্যের। ধোঁয়াক্লিষ্ট হৃদয়ের কাটেনা সঙ্কট।
চাইনা তোমাকে বন্দী করুক অসিত হাহাকার।
আমিতো নির্লিপ্তিপ্রিয় নই; নিশ্চিত আমিও চাই
ঝরুক আমার বৃষ্টি তোমার চিতার রূপানলে,
তোমার সত্তায় হোক ব্যাপ্ত বকুলের শিষ্টাচার।
দু’হাতে কুড়িয়ে স্বেদমুকুলিত প্রহরের ছাই
বলবো না, প্রেম মুঞ্জরিত কেবল দাহঘ্ন জলে!
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০৩ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬২ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ