ফ্ল্যাটের এক চিলতে ব্যালকনিতে বিকেলবেলা
রম্য সাপ্তাহিকীতে ঢেলে দিয়েছে মন
কলেজ-ফেরতা তরুণী।
ট্রাকগুলো অ্যালশেসিয়ানের মতো গজরাতে গজরাতে
ছোটে; উচ্ছিষ্টের দখল নিয়ে দিশি লড়াকু
কুকুরে কুকুরে কামড়াকামড়ি। ড্রেনের দুর্গন্ধ
বিবমিষা আনে, ডাস্টবিনের আশেপাশে কেবল গোঙায়
একটা আহত বেড়াল।
তিনি বসেছিলেন শান্তিনিকেতনী মোড়ায়
চুপচাপ, চোখ জোড়া তাঁর
পর্যটক নক্ষত্রের চন্ডীমন্ডপে। কতলোক কত
মন্ত্র জপে, কেউ কেউ তর্ক জুড়ে
গরম করে কান, কেউ-বা গলা খাদে এনে
প্রতিবাদ জানায় কোনো উক্তির,
তিনি শুধু নীরবতার ভেতরকার সূক্তি থেকে
ধ্বনি আহরণ করেন আর হঠাৎ
মেঘে মেঘে নক্ষত্রে থইথই আকাশে ভাসতে থাকেন,
যেমন দেখা যায় শাগালের ছবিতে।
সবাই হাত বাড়িয়ে ধরতে যায় তাকে, যেন
পৌষসংক্রান্তির
কাটা-ঘুড়ির দিকে
ক্রমাগত ধাবমান উৎসবলোভী এক-ভিড় বালক।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী