তবে কেন সম্প্রতি এমন অবহেলা? কেন তুমি
আড়চোখে তাকিয়ে আমার দিকে দূরে সরে যাও,
ঝরে যাও, যেরকম মুঠো থেকে সহজে পিছলে
যায় মাছ বার বার? অদূরে দাঁড়িয়ে, হেসে ওঠো
ফিক করে, দাঁড়াও দেখাচ্ছি মজা বলে আমার খাতার
কিছু পাতা ছিঁড়ে ফেলো কুটি কুটি। আমি তো তোমারই
মুখের আদল চির উর্বশী শরীর আজীবন
তন্নিষ্ঠ ফোটাতে চেয়ে নিজেকে মারাই নিত্যদিন।
তবু কেন এমন রহস্যময় ব্যাভার তোমার
প্রায়শ প্রত্যক্ষ করি? কখনো সহজে দাও ধরা,
আবার কখনো মনে হয় যোজন যোজন দূরে
বর্ণিল অলিন্দে হেঁটে যাও ক্লিওপ্যাট্রার ধরনে।
পায়নি নিস্তার কেউ তোমার অদ্ভুত ছলনার
নির্দয় ছোবল থেকে, ভুগিয়েছো জীবনানন্দকে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী