হঠাৎ হারিয়ে ফেলি যদি দৃষ্টিশক্তি কোনোদিন,
তবুও তোমাকে আমি দেখবো সর্বদা সবখানে।
যদি পক্ষাঘাতে হই হীনবল, চলৎশক্তিহীন,
তথাপি নিশ্চিত আমি ছুটে যাবো তোমারই বাগানে,
যেখানে থাকবে বসে তুমি সবুজ মেঘের মতো
ঘাসে কিংবা ডাল থেকে অন্যমনে তুলে নেবে ফুল।
যদি কোনো দ্রুত ধাবমান যান কিংবা দৃষ্ট ক্ষত
কেড়ে নেয় আমার দু’হাত, তবু তোমাকে ব্যাকুল
বাঁধবো নিবিড় আলিঙ্গনে। যদি ওষ্ঠ মুছে যায়
নিষ্ঠুর ফুৎকারে কারো, তবু গাঢ় করবো চুম্বন
তোমার মদির তাপময় অস্তিত্বের কিনারায়
বারংবার, যদি স্তদ্ধ হয়ে যায় এই হৃৎস্পন্দন
আমার, তবুও শিরাপুঞ্জে প্রতি রক্তকণিকায়
তোমাকে ধারণ করে একা পড়ে থাকবো শয্যায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী