লোকটা সকালবেলা একা শুয়ে আছে বিছানায়
চিৎ হয়ে; তার ভেতরে প্রবেশ করে ফের
সন্ধ্যারূপে নিশ্চুপ বেরিয়ে
ছড়িয়ে পড়বে চারাচরে। লোকটা লোকটা ধোয়নি মুখ আর
সারাবেলা খায়নি কিছুই। আলিফের
মতো পড়ে আছে মলিন শয্যায়, দৃষ্টি তার
নিবদ্ধ আকাশে আর সেখানে অনেকগুলো জেব্রা মনোরম
মেঘের প্রগাঢ় ঘাস খাচ্ছে নিরিবিলি। ওরা ছুটে
আসবে এখানে ঘরে লোকটাকে আনন্দ জোগাতে। ওর হাত
পৌঁছে যায় মেঘদলে এবং জেব্রার পাল বিমুগ্ধ তাকায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন