যখন ছিলাম সাত বছরের খেয়ালি বালক,
মধ্যদিনে বিছানাকে রত্নদ্বীপ ভেবে সযতনে
খুঁজতাম গুপ্তধন। শিকারের খোঁজে ঘুরে বনে
দিতাম মাথায় গুঁজে সাতরঙা পাখির পালক
রেড ইণ্ডিয়ানদের মতো আর উটের চালক
সেজেছি তো সাহারায়। সে-সব দুপুরে ক্ষণে ক্ষণে
চিরচেনা বাঁশি-অলা বাজাতো টিনের বাঁশি, মনে
জ্বালাতো আতশবাজি, গলিময় সুরের আলোক।
আজ এই জীবনের মধ্যদিনে ভাবি যদি সেই
বাঁশি-অলা ফিরে আসে, এ-গলির মোড়ে ঘুরে ঘুরে
বাজায় টিনের বাঁশি, তা হলে আনাড়ি তার সুরে
পাবো কি আনন্দ আর? ডেকে এনে নিজের পাশেই
আবার বসাবো তাকে? অসম্ভব, সে পৃথিবী পড়ে
হয়ে গেছে ছাই আর সে-বালক অনেক আগেই!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন