ভোরবেলা চা খেয়েছি পর পর তিন পেয়ালা। এক ফাঁকে
দুটো টোস্ট আর একটা
কুসুমহীন ডিম খাওয়া গেল তৃপ্তি সহকারে।
খবরের কাগজের হেডলাইনে
চোখ বুলানো কিছুক্ষণ; বারান্দায় দাঁড়ানো;
গাছপালা, টুকরো টুকরো মেঘ, নির্বাচনী পোস্টার,
কয়েকটি পাখি, শাকশজি বহনকারী ঠেলাগাড়ি আর
উস্কো খুস্কো রিক্শাযাত্রীকে দেখা;
কবিতার খসড়া নিয়ে বসা,
তার কথা ভাবা, টেলিফোনে আলাপ।
একটা চামচিকের বিরক্তিকর ওড়াউড়ি,
হঠাৎ কখন গোধূলি আমার উপর ঝুঁকে পড়ল, খেয়াল করিনি।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী