এইতো তুমি একটু আগে
ছিলে আমার পাশে;
তোমার সুবাস স্মৃতির মতো
হৃদয় জুড়ে ভাসে।
তোমার মুখে কিসের ছায়া
নাছোড় ঝুলে আছে?
জানলা ওঠে ঝনঝনিয়ে
চিড় ধরেছে কাচে।
মিছেমিছে মনোভারে
ডুবছো বালির নিচে;
আমিও পারি দৌড়ে যেতে
হেসে তপ্তপীচে।
নেই যে মানা রঙ-তামাসায়
আজো উঠতে মেতে,
তোমার সঙ্গে বিকেলবেলা
পারি ফুচ্কা খেতে।
বয়স বটে ষাটের কোঠায়
চিবুক ধরে থাকে,
মন চলে যায় ছেলেবেলার
সুদূর নদীর বাঁকে।
এলেবেলে ভয়তো আছেই,
বলে অচিন পাখি।
তোমার কথা ভেবে ভেবে
শান্ত বসে থাকি।
ঢুলুনি হায় পেয়ে বসে,
তাড়াই মনের মাছি;
তোমার ছুঁতে পারি বলেই
বেঁচে বর্তে আছি।
বেঁচে থাকার মধ্যে কত
ঝুট ঝামেলা জোটে,
তবু কিছু হঠাৎ-পাওয়া
তারার মতো ফোটে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী