তুমি তো জানোই বছরের পর বছর ফুরোলে
কালের দারুণ কলরোলে
কেমন পাকিয়ে যায় তালগোল চতুর্দিকে। তিব্বতের পুঁতি
বাগান, বসতবাড়ি, ক্যালেণ্ডতার, পুঁথি,
যাবতীয় খবরাখবর,
শিশুর দোলনা কিংবা স্নিগ্ধ ঘাস-সমৃদ্ধ কবর,
সবি তো পুরনো হয়। আমারও ওপর ঘন সর
সুবিস্তৃত সময়ের, বাস্তবিক হয়ে গেছি কেমন ধূসর।
মনে পড়ে এক যুগ আগে
গাঢ় অনুরাগে
তোমাকে দৃষ্টির জ্যোতির্লোকে
তুলে নিয়েছিলাম বলেই আজও আমার এ চোখে
আকাশ নক্ষত্র বন-সমস্ত কিছুর চেয়ে
এমন নতুন তুমি মেয়ে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন