ট্রে হাতে সে এল ঘরে, রাখলো সংক্ষিপ্ত প্রাতরাশ
পাশের টিপয় জুড়ে। টোস্ট আর চায়ের সুরভি
খেলা করে সারাঘরে, না-লেখা শব্দের আঁভালাস
থেকে জেগে তাকে দেখি। রেডিয়োতে ব্যাকুল ভৈরবী।
বসলো গা ঘেঁষে, তার যৌবনের সূর্যাস্ত শরীরে
এনেছে বর্ণাঢ্য ছবি। একটি কি দুটি পাকা চুল
বাতাসে নড়ছে মৃদু, অকস্মাৎ সকালকে চিরে
টিয়ের চীৎকার বেজে ওঠে বারান্দায়; কী নির্ভুল
ঘড়িটা রটায় বেলা। ‘আরেকটা টোস্ট নাও’ বলে
সামনে বাড়ায় থালা, ‘ডিম তো ছুলে না একেবারে।
ফেরাতে পারিনা চোখ, অলীক আগুনে জ্বলে জ্বলে
চেয়ে থাকি তার দিকে, নিমগ্ন স্মৃতির ঘনভারে-
এই কি তরুণী সেই একদা দিতো যে এনে রোজ
গোপন গোলাপ আর সচকিত আনন্দো ভোজ?
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৭০ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬১ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ