তুমিতো যাবার আগে বিবর্ণ রোগীকে চমৎকার
প্রেসক্রিপশন আর কিছু পথ্য দিয়ে গেলে হেসে,
অবশ্য তুমি তা আন্তরিক উষ্ণতায় ভালোবেসে
করেছ; স্বীকার করি। মনে পুঞ্জ পুঞ্জ অন্ধকার
মেঘ যদি ঘনায়, তা হলে যেন ক্যাসেট প্লেয়ার
নিমেষে চালিয়ে দিই, রবীন্দ্রনাথের গানে ভেসে
যাই কিংবা ‘শেষের কবিতা’ শুনি নিভৃত আবেশে
ইত্যাদি বলার ক্ষণে তুমি ছিলে নিজেও আঁধার।
ইচ্ছে করলেই কেউ বেদনার নিষ্করুণ চাপ
থেকে মুক্ত হতে যে পারে না, এই সত্য সুনিশ্চয়
তোমার অজানা নয়। মানি, শিল্প প্রলেপ বুলিয়ে
মনোভাব কিছুটা লাঘব করে; দহমনের তাপ
অত্যন্ত প্রখর হলে শিল্পকে হার মেনে নিয়ে
ব্যর্থতার গহ্বরে প্রস্থিত মুখ লুকাতেই হয়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন