লোকটা পুরানো এক কবরের কাছে ব’সে থাকে
প্রতিদিন, মাঝে-সাঝে ঘাস টানে, ধুলোর হরফে
কী-যে লেখে হিজিবিজি, ফুঁ দিয়ে ওড়ায়। কেউ তাকে
উত্যক্ত করে না, শুধু বালকেরা কখনো সখনো
কিছু বলাবলি করে, ফন্দি আঁটে ঢিল ছুঁড়ে দেবে
দৌড় মহল্লার দিকে। তার উদাসীনতায় কোনো
চিড় টিড় ধরে না ব’লেই ওরা এলেবেলে ভেবে
চলে যায়, তৃপ্তি খোঁজে চানাচুর, মালাই বরফে।
লোকটা হঠাৎ একদিন কোথায় যে অগোচরে
উদাস প্রস্থান করে। তাকায় না ফিরে, হেঁটে যায়
সহায় সম্বলহীন; কেঁপে ওঠে কবরের ঘাস
বুঝিবা বিচ্ছেদে, আজ কারো কোনো বেহালার ছড়ে
জাগবে না সুর, ছন্দপতনের রেশ কবিতায়
ফোটে আর পথের ধূসর হাতে জমে দীর্ঘশ্বাস।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী