সে কবে তোমার হাত
লেগে অকস্মাৎ কালো পেলিক্যান কালির দোয়াত
উল্টে গিয়ে পড়ার টেবিলটায় আর
বক-শাদা খাতার পাতায় অন্ধকার
ক’রে দিয়েছিলো খুব তোমার সোনালি মুখটিকে।
ইশারায় ঠিকে
ঝিকে এনেছিলে ডেকে ঘরে মুছে নিয়ে
যেতে তার মেয়েলী মুদ্রায় কালো দাগ। সেই ভয়ে
বুঝি তুমি হে চেনা অচেনা
এখনো আমার হাতে স্পর্শ করলে না।।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী