মনে হয়, কেবলি তলিয়ে যাচ্ছি কূলকিনারার
পাচ্ছি না সন্ধান, কাছে ধারে খড়কুটো তা-ও চোখে
পড়ছে না কিছতেই। এ কেমন ঘূর্ণি টেনে নিতে
চায় শুধু বুভুক্ষু অতলে? কে আমাকে ভুল পথে এনে
ফেলেছে এমন দুর্বিপাকে? সঙ্কট কখনো আসে
ভয়ঙ্কর রূপে, কখনোবা খুব মোহনীয় বেশে
অকস্মাৎ; আখেরে পরমা এল ভেবে অনুরাগে
ক্লান্ত গোধূলিতে কুহকিনীকেই করি আলিঙ্গন।
ক্রূর কত জলজ প্রাণীর কোলাহলে সারাক্ষণ
হাবুডুবু খাচ্ছি, তবু সবাই নিষ্পৃহ অতিশয়;
এখন আমার দিকে এমন কি মায়াময়ী সে-ও
বাড়িয়ে দেয় না হাত। কী এক দহনে দগ্ধ হয়ে
নিজের প্রকৃত রূপ অন্তরালে রেখে প্রতিশোধ
নিচ্ছে আজ আমার ওপর নাকি নিজেরই উপর?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন