কেন যে এলাম ফিরে নিস্তরঙ্গ নিষ্প্রাণ শহরে
ছটফট ক’রে, কেন? সমস্ত শহর নিষ্প্রদীপ,
ফুলের সৌরভ নেই কোনোখানে, পক্ষী-সম্প্রদায়
সঙ্গীতবিহীন আজ। যেন আমি জনশূন্যতায়
কোনো মরুসঙ্কটে পড়েছি। প্যান্থপাদপের চিহ্ন
পড়ে না আহত চোখে। উপদ্রুত সময়ের মোড়ে
দাঁড়িয়ে থাকার কথা ছিল যার, তারই দেখা নেই;
তাহ’লে এলাম কেন এই নিরানন্দ বসতিতে?
আজ আমি বড় একা, অতিশয় মানোকষ্টে আছি;
নিজের কষ্টের কথা বলতে পারি না কাউকেই,
অথচ সে-কথা উঁচু স্বরগ্রামে নিসর্গ, মানুষ
সবাইকে ভীষণ জানাতে ইচ্ছে হয় হৃদয়ের
মূল ভাষা সম্পূর্ণ উজাড় ক’রে। আমার তৃষিত
প্রতীক্ষায় খরা আর স্বপ্নের দেউলে জমে কাদা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন