কী আমার দখলে রয়েছে? কোন্ জমি আজ
ফসলসজ্জিতু বলা যায়, আমারই এলাকা? কোন্
নদীতীর, সাঁকো কিংবা বালুচর, তমালের বন
আমার নিজের? সেই কবে দূরে সাধের জাহাজ
ভাসিয়েছিলাম, মনে পড়ে। মাঝিমাল্লাদের গান
যেখানে শোনেনি কেউ-লোনা ঢেউ, জলচর প্রাণী,
দ্বীপস্থিত বৃক্ষ, শ্যামা, কেউ- সেখানে সন্ধানী
দৃষ্টি মেলে, মনে হয়, ফলিয়েছি অলৌকিক ধান।
অথচ এখন, যতদূর চোখ যায়, দেখি শুধু
ফসলবিহীন মাঠ বুভূক্ষুর মতো করে ধু ধু।
তবে কি যথেষ্ট শ্রম করিনি কখনো? ফসলের
স্বপ্নই দেখেছি শুধু প্রতিদিন মোহন বিলাসে?
করিনি কর্ষণ অবিরত কিংবা নিজস্ব ক্ষেতের
পরাগাছা নিড়াইনি? তাই ক্ষেত ছেয়ে গ্যাছে ঘাসে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন