কে এক খননপ্রিয় লোক চলেছে নিয়ত খুঁড়ে
অগোচরে, খননের নিঝুম আওয়াজ
কানে আসে; যদি যাও তার কাছে দেখে নিতে কাজ
তার, দেখবে বসে আছে কর্মহীন, যেন কোনো কুঁড়ে
সমাসীন নিরালায়। সরে এলে তুমি
পুনরায়, বিনীত সে শব্দ উঠেবে বেজে
তোমাকে চমকে দিতে। অবারিত মাঠ, তৃণভূমি
শস্যের সম্ভাবনায় সেজে
ওঠে বুঝি সুবর্ণ রেখায়; বহুকাল থেকে সেই
অক্লান্ত খননপ্রিয় লোক
প্ররোচনাহীন আমাকেই
করেছে দখল ঠিক আমার অজ্ঞাতে। খননের তীব্র ঝোঁক
আমার ভেতরকার কাঁচা মাটি থেকে
তুলে আনে অক্ষরের নানা মূর্তি। চাদ্দিক আভায় যায়
ঢেলে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী