বহুদূরে লোকালয় উন্মীলিত মাধবীর মতো।
অস্পষ্ট আঘ্রাণ তার স্মৃতিকে জোগারে আমরণ
নিভৃতে উচ্ছিষ্ট মধু আর আমি দ্বৈপায়ন, রণ-
ছুট আজ, স্বেচ্ছাবন্দি; লোনা জলোচ্ছ্বাসে অবিরত
মেলাই বিষাদ-গাথা। চেয়ে দেখি সহযাত্রী কত
ভাসিয়েছে সহস্র উজ্জ্বল তরী; আমার চরণ
কৃমি-প্রসূ কাদায় প্রোথিত বলে নিয়েছি শরণ
পশুর দঙ্গলে আর জ্বলে শটিত আমার ক্ষত।
ক্ষতের দুর্গন্ধে ভীত পশু, দূরে মরালের বুক
স্বচ্ছ নীলিমায় খোঁজে স্বর্গসুখ; আর আমি এই
দুর্গম কণ্টকাবৃত বনে মাল্লার গানের প্রতীক্ষায়
জ্বলি শুধু হাতে নিয়ে যৌবনের মতন ধনুক।
জানি ঘৃণ্য প্রোজ্বল আমার ক্ষত, তবু নিমিষেই
অক্ষয় ধনু জ্বলে সবার উদ্বাহু আকাঙ্ক্ষায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন