কবন্ধের এলোমেলো পোঁচে
শুভচিহ্ন মুছে যাচ্ছে একে একে, অমাবস্যা আরো
গাঢ় হয়ে নামে চরাচরে।
কুঠার শানায় ওরা, ঘন ঘন ফুল্কি ওড়ে, ফলে
অন্ধকার অধিক আঁধার
বলে মনে হয়, মধ্যযুগ কাফনের মতো আপাদমস্তক
মুড়ে ফেলে দশাদিক। তবুও মানুষ
হাঁটুতে ঠেকিয়ে মুখ বসে থাকে, যেন সে পাথর।
এখন মানুষ নয়, বেবুন এবং অশ্বতর
যাবতীয় মঞ্চে ঘোর শোরগোলা তুলে কুড়ায় বাহবা আর
মুঢ়তার উলঙ্গ নর্তনে
তর্জনে গর্জনে জ্ঞান বিমূঢ়, বিহ্বল, অসহায়।
উল্লুকের বিশদ বিধানে
বিদ্বানেরা চোখ-বাঁধা বলদের মতো ঘানি টানে!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী