বুকের ভেতর মেঘের মতো
একটা কিছু বেড়ায় ভেসে,
অনেক আগে দেখা কোনো
গাছের পাতা স্বন হ’য়ে
কাঁপতে থাকে চোখের বনে-
এই কি আমার চাওয়া?
যখন তুমি কাছে আসো,
নগ্নতাকে প্রখর জ্বেলে
আমার পাশে শুয়ে থাকো,
শূন্যতারই ছায়া দেখি।
একলা মনে প্রশ্ন করি-
একেই বলে পাওয়া?
কিন্তু তুমি আমায় ফেলে
একটু শুধু দূরে গেলেই,
তোমার জন্যে হৃদয় জুড়ে
কেমন যেন তৃষ্ণা বাড়ে,
বুকের মধ্যে যায় ব’য়ে যায়।
মরুভূমির হাওয়া।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী