কর্ণমূল থেকে খুলে যে ফুল আমাকে দিয়েছিলে
একঘর অতিথির দৃষ্টি থেকে দূরে বারান্দায়,
এখনো সুগন্ধ তার জীবিত আমার চেতনায়।
যখন নিমগ্ন থাকি ফাইলের ধূসর নিখিলে,
অথবা কাজের ফাঁকে চোখ রাখি আকাশের নীলে,
উড়ন্ত পাখির প্রতি, অকস্মাৎ মনে পড়ে যায়
তোমার সে পুষ্পদান কোলাহলময় নিরালায়
এবং সুরভি মিলে থাকে মধ্যমিলে, অন্ত্যমিলে।
সে ফুলে শুকিয়ে গেছে, কে জানে কোথায় আগোচরে
এক ফোঁটা হাহাকার হয়ে আজ হয়েছে বিলীন।
মাঝে মাঝে মধ্যরাতে কোনো একজন চক্ষুহীন
মুখ নিয়ে এসে আস্তে দাঁড়ায় খাটের পাশে, বলে
প্রেতের মতন স্বরে, দারুণ বিরূপ ঝড়জলে
তোমাদের প্রেমদীপ্ত তৃষিত হৃদয়ও যাবে ঝরে।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮০ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ