কয়েক পুরুষ ধরে পাড়াপড়শিরা দ্যাখে তার
বেল্টের মতন ঝুরি, পাতার সজীব অহংকার,
দ্যাখো বারো মাস তেরো পার্বণে সে অটল দাঁড়িয়ে
থাকে একা; আশেপাশে বেশ কিছু পরগাছা ভাঁড়িয়ে
তারই নাম ওঠে বেড়ে, যেন গৌণ আত্মীয় ক’জন।
ছায়াতলে কখনও মুর্শিদী কিংবা কীর্তন, ভজন
যায় শোনা, গেরস্ত, সন্ন্যাসী, বাউণ্ডুলে, নিঃসন্তান
রমণী, উদ্বাস্তু-অনেকেই জোটে, মানতের ধান
দুব্বা রেখে যায় কেউ, কেউবা সিঁদুর। মেঠো বাঁশি
পড়ে থাকে কখনও বা। সেই কবে দিয়েছিলো ফাঁসি
কাদের ঘরের বউ, সেই কানাঘুষো পথে ঘাটে।
প্রবীণ বাকলে তার নবীন প্রেমিক গাঢ় কাটে
একটি নামের নক্শা। গ্রামে দেখা দিলে ওলাওঠা
সে নিশ্চুপ নির্বিকার। পাতায় পাতায় চন্দ্রফোঁটা
ঝরে আকালেও আর হাওয়ায় সঙ্গীতময় হয়
প্রতি শাখা, যেন-বা নীরোর বাঁশি, সন্ত্রাসে নির্ভয়।
বেপরোয়া, রাত্রিদিন, একচ্ছত্র প্রতাপে অনড়,
পারে না নোয়াতে তাকে এমন কি বৈশাখের ঝড়।
জমে কত ইতিহাসকণা তার শিকড়ে বাকড়ে,
অথচ আমূল যায় ভেসে হঠাৎ বানের তোড়ে।
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮০ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ