হঠাৎ তিনি আমার স্মৃতির বনস্থলি রোমাঞ্চিত
করলে আমি প্রবেশ করি ছেলেবেলার শ্যামল মুঠোয়।
চোখের কোণে হারিয়ে-যাওয়া সুদূর চোখের, শীর্ণ হাতের,
তাঁর সে গায়ের হলদে কোটের ইতস্তত ঝলক লাগে।
হলদে কোটে কেমন যেন চুরুট চুরুট গন্ধ ছিলো,
চোখের কোণে সে কোন্ ঝিলের ইস্পাতী এক ঝিলিক ছিলো।
টাঙ্গি হাতে ভালুক টালুক খুব মেরেছেন হেলায় ফেলায়-
তাঁর বিষয়ে আরো বহু এমনিতরো গল্প ছিলো।
হলদে কোটের সিংহপুরুষ সুদূর আমার ছেলেবেলায়
দিয়েছিলেন হাতে তুলে একটি পুতুল, মনে পড়ে।
মনে পড়ে, পুতুলটাকে কোথায় যেন, কখন যেন
হারিয়ে ফেলে সেই ছেলেটা দুঃখ খুবই পেয়েছিলো।
তেমন পুতুল আর দেখিনি ভূভারতে, দোকান-পাটে
তন্ন তন্ন করেও আমি পাইনি খুঁজে দেশ-বিদেশে।
তেমন পুতুল ঝরে শুধু অলৌকিকের মুঠো থেকে?
স্মৃতির সুতোয় লটকে থাকে নীল্চে নীল্চে দুর্বলতা।
সেই যে তিনি পুতুল দিয়ে সাত সকালে নিলেন বিদায়
আর দেখিনি তাঁকে আমি এই শহরে, অন্য কোথাও।
তখন থেকে খুঁজছি তবু দেননি তিনি আমায় দেখা,
জ্বলছে মনে ভিন্ন কালের হলদে কোটের উদাস আভা।
যদি তাঁকে একটা কিছু দিতে পারার একটুখানি
সুখের সময় পেতাম তবে ধন্য হতাম রুক্ষ বেলায়।
তাঁরই জন্যে দুঃখ-সুখের পদ্য বিছাই দোরে দোরে,
হঠাৎ যদি বিবাগী সিএ বর্ষীয়ানের চোখে পড়ে!
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০২০২ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৭৫ বার পঠিত
বাঁচতে দাও
৪১৬৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৬১ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮৫ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
আবু জাফর মহিউদ্দীন
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ