লোকটা ছিল লিকলিকে খুব,
চুল ছিল তার ঝাঁকড়া।
দু’চোখে তার ভাসত শুধু
কুস্তিগীরের আখড়া।
পাড়াটাকে তুলত মাথায়
জোর বাজিয়ে নাকড়া।
বাজার ঘুরে দেখলো যখন
চাল ডাল সব আক্রা,
বুদ্ধি করে চললো খেতে
নীল সাগরের কাঁকড়া।
কাঁকড়া খেতে বিষম খেলো,
ছিঁড়লো যে তার টাকরা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন