সাধক যেমন ধ্যানে জপেন নিয়ত পুণ্যশ্লোক,
আমার হৃদয়ও তেম্নি বার-বার করে উচ্চারণ
তোমার মধুর নাম। ঘরে ভ্রমরের গুঞ্জরণ,
বাইরে পাখির শিস, হাওকেয়ার বিলাপ, যাই হোক-
সবই তো বিশেষ ধ্বনি, সুর বলে কোনো কোনো লোক।
শুধু সুর এসব তাদের কাছে। কিন্তু বলে মন,
আমার বিস্মিত মন কী তন্ময় যখন তখন-
সেই সুর তোমারই নামের ধ্বনি, ধ্বনির কোরক।
আমার শিরায় ফোটে নক্ষত্রের মতো অবিরাম
কেবলই তোমার নাম, আর যেখানেই চোখ রাখি
দেয়ালে কপাটে কিংবা গাছ-গাছালিতে, ঘর দোরে,
বেড়ালের পিঠে, দেখি সদা জ্বলছে তোমারই নাম।
বলি না কাউকে নাম, শুধু কবিতায় রাখি ধরে
আড়ালে, সে-নাম ভাবীকালে গুঞ্জরিত হবে নাকি?
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৯ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮১ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ