ভেবেছেন আপনারা আমাকে এভাবে কোণঠাসা
করে রাখবেন চিরকাল? ক্ষিপ্র অর্ধচন্দ্র দিয়ে
সরিয়ে দিলেই আমি সুড়সুড় লেজটি গুটিয়ে
সটকে পড়ব স্টেজ থেকে? মাইরি জবর খাসা
লোক আপনারা, এ আপদ গেলে, জিলিপি-বাতাসা
বিলোবেন গণ্ডা গণ্ডা, আছে জানা। ইনিয়ে বিনিয়ে
জপিয়েছেন যা এই শ্রোতাদের ত্র্যাদ্দিন তা নিয়ে
তৃপ্ত থাকা দাম, আর কত খেলবেন ভুল পাশা?
উইংস-এর আড়াল থেকেই ফিরে যাব বার বার
তা হবে না, মাইকটা ছেড়ে দিন, মানে মানে স’রে
দাঁড়ান বলছি, নইলে লঙ্কাকাণ্ড বেধে যাবে ঘোর।
অধুনা আমার কণ্ঠস্বরে মর্চে ধরে গেছে, যার
মানে, আমি এতদিন চুপচাপ নিজের ফোকরে
ছিলাম, আনব কণ্ঠে আজ দীপ্র জোয়ারের তোড়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন