দীর্ঘকাল নরকবাসের পর যাব কি আবার দলে দলে
অন্য নরকের দ্বারে? নাকি
স্বর্গীয় বাতাস ছুঁয়ে যাবে? আশঙ্কার
ছুরি বিদ্ধ বুকে সারাক্ষণ। বার বার
স্বপ্নের কপোত সমুদয় পিশাচের পদতলে
ধূলি হয়ে গেছে। ছুঁড়ে-দেওয়া তেজাবের
দহনে ঝল্সে যাওয়া মুখ নিয়ে ফের
হেঁটে যাব চিরন্তন সবুজের দিকে।
অন্তত না স্বর্গ নরকে পেলে ঠাঁই শুদ্ধ হব
নদীতে সাঁতার কেটে খানিক সময়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী