কোনও কোনও মধ্যরাতে ইচ্ছা হয় তারাদের রূপালি আড্ডায়
গিয়ে বসি, গল্প করি নক্ষত্র-পুরুষ আর কতিপয় দীপ্ত
নক্ষত্র-নারীর সঙ্গে। যেহেতু সর্বদা স্বল্পবাক আমি, তাই
চুপচাপ গা এলিয়ে দিয়ে
শুনব তাদের কথা, শুনব নিবিড় হ’য়ে কোনও কোনও তারা-কুমারীর
অনুপম ঝর্ণা-হাসি। তখন আমার কাছে তুমি
যদি চলে আসো, ডাকো আমাকে নির্ভয়ে ইশারায়,
তক্ষুণি তোমার হাত ধ’রে
চলে যাব নক্ষত্রের সুদূর ডেরায়। কত মধ্যরাত, হায়,
তুমিহীনতায় কাটে, কখনও আসো না ব’লে আমি
কেবলি হারাতে থাকি নাক্ষত্রিক আড্ডার সুষমা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী