একটি বিকট পাখি প্রতিদিন তার জানালায়
আস্তে-সুস্থে অস্থি রেখে যায়,
মৃত্যুর মতন বিষম সঙ্গীতময় কিছু
অস্থি রেখে যায়।
মাথার ভেতর কোলাহল ফুটন্ত জলের, বুকে
দ্রুত ধাবমান ট্রেন, সবুজ নিশান
বাদুড়ের মতো
ঝোলে বর্ণলতায় সন্ধ্যায়। ফিরে যাও,
ফিরে যাও দৃশ্য
জরায়ুর অন্ধকারে বলে সে মেঝেতে
হাঁটু গেড়ে বসে।
চাবির ফোকর তার কাছে
কামানের মুখ, চায়ের বাটিতে নৌবহর,
দেয়ালের পোকা ট্যাঙ্ক, মশা
হঠাৎ আকাশ কালো-করা
বোমারু বিমান।
ঘরময় উল্লুকের বমি; ব্যবহৃত পোস্টকার্ড
কারাগার-দেয়াল শেয়াল
নাকে-মুখে উদ্ভিদের ঘ্রাণ নিয়ে নতুন অতিথি
তার পাশে; সন্ন্যাসীর চিম্টে বাজে,
ধুনুচি বখাটে ছোকতা যেন,
কোমর দোলায়, শিস দেয়;
অদূরে উড়ন্ত গুনচট।
সফেদ অস্থির ব্যালে, প্রতিচ্ছায়া সোয়ান লেকের।
অস্থি মানে একদা-যুবক,
অস্থি মানে একদা-যুবতী
অস্থি মানে একদা-কৃষক,
অস্থি মানে একদা-শ্রমিক,
অস্থি মানে একদা-বালক,
অস্থি মানে একদা-শ্রমণ
অস্থি মানে একদা-নাবিক।
মহিষাসুরের খুরে ছত্রভঙ্গ অস্থি-র জনতা!
দরজা জানালা বন্ধ করে বসে, হতে ইতিহাস-
বংশাবলি, সিংহাসন, যুদ্ধ, গণহত্যা,
যৌনতা, পতন
সুন্দর, যমজ মলাটের মধ্যে এখন শীতল
ছাগলের মাংসের মতন।
চকিতে অক্ষরগুলো পাত থেকে দ্রুত
তুমুল বেরিয়ে পড়ে, বুঝি
জঙ্গি ট্রাক থেকে ঝুপঝাপ
লাফিয়ে নামছে সৈন্যদল।
একটি বিকট পাখি ইস্পাতি চঞ্চুর ঘায়ে, ক্রুর
নখরের আঁচরে আঁচরে
জানালা ঝাঁঝরা করে। সে তলিয়ে যায়,
অস্থির স্তূপের
শ্বেত নিচে, নিচে, বহু নিচে কেবলি তলিয়ে যায়,
যাচ্ছে, যায় যায়-
শামসুর রাহমান জনপ্রিয় লেখাগুলো
আমি যাচ্ছি চলে, কোনদিন হয়তো আর আসবো না
১০১৮৭ বার পঠিত
কী করে করবো বসবাস
৭৯৬৯ বার পঠিত
বাঁচতে দাও
৪১৫৫ বার পঠিত
প্রেমের কবিতা
৩৩৫৪ বার পঠিত
আমার ভালোবাসা
২৭৮০ বার পঠিত
🎂 আজ যাদের জন্মদিন
চিত্রণ ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
বিদ্যুৎ বরণ বারিক
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
মহাকালের খেয়া 📜✨
— দরবেশ আল আমিন
অজানার পানে ছ...
আরো দেখুন
দরবেশ আল আমিন
লেখক:
দরবেশ আল আমিন
পৃথিবী কবিতার মতোই সুন্দর, এবং এই সৌন্দর্য দেখার জ...
আরো দেখুন
Munsora Mim
লেখক:
মেহেদী হাসান অপু
কবিতাটি সত্যিই দারুণ। এতো এতো ইমোশন দিয়ে আবৃত। প্র...
আরো দেখুন
সায়েবা
লেখক:
রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ